শরীরের কোনো অঙ্গ বিকল, ক্ষতিগ্রস্ত বা অনুপস্থিত থাকলে তা পুনর্গঠন করাই এই সার্জারির উদ্দেশ্য।
জন্মগত ত্রুটি সংশোধন (Congenital Anomalies)
ঠোঁট কাটা ও তালু কাটা (Cleft Lip & Palate Repair): শিশুদের জন্মগত কাটা ঠোঁট ও তালু জোড়া লাগানো এবং কথা বলা ও খাওয়ার সুবিধা তৈরি করা।
মাইক্রোশিয়া (Microtia Repair): জন্মগতভাবে কানের পাতা না থাকলে বা অসম্পূর্ণ থাকলে তা কৃত্রিমভাবে পুনর্গঠন করা।
পলিড্যাকটাইলি ও সিনড্যাকটাইলি (Hand Deformities): হাতে বা পায়ে অতিরিক্ত আঙুল থাকা কিংবা আঙুলগুলো একে অপরের সাথে জোড়া লেগে থাকা সংশোধন।
ট্রমা ও আঘাতজনিত পুনর্গঠন (Trauma & Maxillofacial Surgery)
ফেসিয়াল ফ্র্যাকচার ও সফট টিস্যু ঠিক করা : সড়ক দুর্ঘটনা বা আঘাতের কারণে মুখের হাড় (চোয়াল, গাল, নাকের হাড়) ভেঙে গেলে তা প্লেট/স্ক্রু দিয়ে পুনর্গঠন এবং স্কিন রিপেয়ার করা।
অঙ্গ বাঁচানো বা নরম টিস্যু কভার (Flap Surgery / Microvascular Surgery): কোনো দুর্ঘটনায় হাত বা পায়ের হাড়/রগ উন্মুক্ত হয়ে গেলে শরীরের অন্য অংশ থেকে রক্তনালীসহ মাংসপেশি ও চামড়া এনে (Free Flap / Pedicled Flap) তা ঢেকে দেওয়া।
হাত ও রগ জোড়া লাগানো (Hand & Peripheral Nerve Surgery): কেটে যাওয়া হাত/আঙুল পুনর্বাসন, স্নায়ু (Nerve) এবং রগ (Tendon) ঠিক করা।
ক্যানসার ও টিউমার পরবর্তী পুনর্গঠন (Onco-Reconstruction)
ব্রেস্ট রিকনস্ট্রাকশন (Breast Reconstruction): স্তন ক্যানসারে পুরো স্তন ফেলে দেওয়ার পর ফ্যাট, পেশি বা সিলিকন ইমপ্ল্যান্টের সাহায্যে নতুন স্তন তৈরি করা।
হেড অ্যান্ড নেক রিকনস্ট্রাকশন(Head & Neck Reconstruction): জিব, চোয়াল বা গলার ক্যানসার সার্জারির পর খালি হওয়া অংশ পুনর্গঠন করে খাবার গেলা ও কথা বলার ক্ষমতা ফিরিয়ে আনা।
স্কিন ক্যানসার এক্সিসন ও কভার: (skin cancers) স্কিন ক্যানসার কেটে ফেলার পর Flap বা Graft দিয়ে ক্ষত ঢেকে দেওয়া।