Call us anytime

+880 1750-376178

Opeening Time

Mon-Sat: 9.00-18.00

বার্ন ও পোস্ট-বার্ন কেয়ার

বার্ন ও পোস্ট-বার্ন কেয়ার (Burn & Post-Burn Reconstruction)

 

পোড়া রোগীদের জরুরি চিকিৎসা থেকে শুরু করে পরবর্তী জটিলতা দূর করা এই বিভাগের প্রধান কাজ।
একিউট বার্ন ম্যানেজমেন্ট (Acute Burn Care)
ডিব্রিডমেন্ট (Debridement): পোড়া ক্ষতের পচে যাওয়া বা মৃত টিস্যু পরিষ্কার করা।
এস্কারোটমি ও ফ্যাশিওটমি (Escharotomy/Fasciotomy): গভীর পোড়ায় চামড়া শক্ত হয়ে রক্ত চলাচল বন্ধ হয়ে গেলে তা কেটে চাপ মুক্ত করা।
স্কিন গ্রাফটিং (Skin Grafting – STSG / FTSG): পোড়া গভীর ক্ষত শুকাতে শরীরের ভালো অংশ থেকে পাতলা চামড়া এনে ক্ষতে প্রতিস্থাপন করা।
পোস্ট-বার্ন কনট্রাকচার ও স্কার চিকিৎসা (Post-Burn Sequelae)
পোড়া কনট্রাকচার মুক্তি (Burn Contracture Release): আগুনে পোড়ার পর চামড়া ও পেশি শক্ত হয়ে কুঁকড়ে গেলে (যেমন: থুতনি বুকের সাথে লেগে যাওয়া, কনুই বা আঙুল বাঁকা হয়ে থাকা) তা সার্জারি করে ছাড়ানো।
হায়পারট্রফিক স্কার ও কেলয়েড ম্যানেজমেন্ট: পোড়া দাগ শক্ত বা মোটা হয়ে ফুলে উঠলে তা সার্জারি, স্টেরয়েড ইনজেকশন বা প্রেশার গার্মেন্টসের মাধ্যমে চিকিৎসা করা।
টিস্যু এক্সপ্যান্ডার (Tissue Expansion): ভালো চামড়ার নিচে একটি বেলুনজাতীয় ডিভাইস বসিয়ে তা আস্তে আস্তে ফুলিয়ে নতুন অতিরিক্ত চামড়া তৈরি করা, যা পরবর্তীতে পোড়া দাগ ঢেকে দিতে ব্যবহৃত হয়